৫৮ জেলায় নতুন শনাক্ত নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ১৭:০৫আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭:০৫

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন, যা কিনা করোনা মহামারি শুরুর সময়ের কথা মনে করিয়ে দেয়। ২০২০ সালের ৫ এপ্রিলে ১৮ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপরে একদিনে শনাক্ত আর ২০ এর নিচে নামে নি।

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ষষ্ঠদিনের মতো করোনায় মৃত্যুহীন দেশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ১৩ জন। বাকি দুইজন শনাক্ত হয়েছেন গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলায়।

বাকি চারজনের মধ্যে চট্টগ্রাম বিভাগের রাঙামাটিতে শনাক্ত হয়েছেন একজন, রংপুর বিভাগের রংপুর জেলায় দুজন আর খুলনা বিভাগের মেহেরপুরে শনাক্ত হয়েছেন একজন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম