‘মানুষ মুড়ি-মুড়কির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ১৮:১৫আপডেট : ২১ মে ২০২২, ১৮:১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন  আহমেদ বলেছেন,  এসিডিটি নাই এমন মানুষ খুব কম  আছে। ৯৯ শতাংশ রোগীর মধ্যে এসিডিটি রয়েছে। বর্তমানে মানুষ মুড়ি-মুড়কির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে । যাতে করে মানুষের এসিড কমে যাচ্ছে। এ রোগ সেরে গেলেও অন্য রোগের সৃষ্টি হয়। বর্তমানে মানুষের খাওয়া দাওয়া আর আগের মত নেই । আমাদের অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। 

শনিবার (২১ মে) শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে বিশ্ব আইবিডি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।  সেমিনার আয়োজন করে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো ‘আইবিডি যেকোনও বয়সের মানুষের হতে পারে’।

ডা. মো: শারফুদ্দিন  আহমেদ, আইবিডি রোগ শুধু তরুণ বা মধ্যবয়সে নয়, শিশুদেরও হতে পারে। সে কারণে এই রোগের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম প্রধান ভূমিকা রাখতে পারে। সচেতনতার জন্য এসব সভা সেমিনারের তথ্য প্রচার করলে সাধারণ মানুষ উপকৃত হবে।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন  আহমেদ, উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন মোহাম্মদ হোসেন, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান প্রমুখসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তারা অংশগ্রহণ করেন

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান