নতুন ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ১৭:৪৩আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৭:৫৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৩ জন নতুন রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫০ ডেঙ্গু জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৩  জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮০ জন এবং অন্যান্য বিভাগে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত  সারা দেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩ হাজার ৩১৬ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৭৮৬ জন এবং ঢাকার বাইরে ৫৩০ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৯৪৫ জন। ঢাকায় মোট ছাড় পাওয়া রোগী ২ হাজার ৫০১ জন এবং ঢাকার বাইরে ৪৪৪ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি