বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্টে
২৯ আগস্ট ২০২২, ১৬:৩৮আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৬:৩৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। তাদের ১৪৯ জন ঢাকার এবং ৫২ জন ঢাকার বাইরের। এর আগে এ বছরের ২৫ আগস্ট একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩ জন।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ৫৫১ জন, আর বাকি ১১৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৬৯৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ৫ জন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের