নারী দিবস উপলক্ষে ইউনাইটেড হাসপাতালে ‘উইমেন কেয়ার সেন্টার’ উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ০৭:৫৬আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৭:৫৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একটি নিবেদিত স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘উইমেন কেয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। এই সেন্টার নারী, প্রসূতি ও প্রজনন স্বাস্থ্য সমস্যার একটি সমন্বিত সেবা কেন্দ্র, যেখানে দক্ষ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত নার্সদের সমন্বয়ে একটি নিবেদিত দল রোগীদের সুস্থতা নিশ্চিত করবে।

বুধবার (৪ মার্চ) ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন্স ম্যানেজার আরিফুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউনাইটেড হাসপাতালের উইমেন কেয়ার সেন্টারের লক্ষ্য নারীদের যে কোন বয়সের যে কোন স্বাস্থ্যসেবার প্রয়োজনে সহায়তা করা। নারীদের স্বাস্থ্য সমস্যাগুলো তাদের বয়স এবং জীবনের বিভিন্ন ধাপের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে, তাই উইমেন কেয়ার সেন্টার জীবনের প্রতিটি পর্যায়ে নারীদের জন্য আরামদায়ক, সহজলভ্য এবং নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। এই কেন্দ্রটিতে আল্‌ট্রাসনোগ্রাফি, ম্যামোগ্রাম, প্যাপ স্মিয়ার এবং রক্তের নমুনা সংগ্রহের সুবিধাসহ অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে যা নিশ্চিত করবে রোগীর সঠিক রোগ নির্ণয় এবং সর্বোচ্চ মানের সাস্থ সেবা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি নারীই সর্বোত্তম সেবা পাওয়ার অধিকার রাখে, তাই ইউনাইটেড উইমেন কেয়ার সেন্টার সমস্ত রোগীর প্রতি বিশেষ যত্ন এবং সঠিক মনোযোগ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। উইমেন কেয়ার সেন্টার সম্পর্কে আরও তথ্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য, আমাদের ওয়েবসাইট বা হটলাইন 10666 নম্বরে কল করুন।

উদ্বোধন অনুষ্ঠানে ইউনাইটেড হাসপাতালের অক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট এর সিনিয়র কনসালটেন্ট ডা. নুসরাত জামান; সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. নিলুফার সুলতানা; কনসালটেন্ট ডা. নাসিম মাহমুদ; কনসালটেন্ট ডা. আফসারি আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. নিঘাত আরাসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান