ডেঙ্গুকে ‘পাবলিক হেলথ ইমারজেন্সি’ ঘোষণা নিয়ে যা বললো অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৭:০৮আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৭:০৮

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ‘পাবলিক হেলথ ইমারজেন্সি’ ঘোষণা করার মতো অবস্থায় এখনও পর্যন্ত আমরা যাইনি বলে মনে করি। যদি প্রয়োজন হয়… এর আগেও আপনারা দেখেছেন, করোনা পরিস্থিতি দেশে যখন ছিল, তখন সেটা করা হয়েছিল। এবারও হয়তো নিশ্চয়ই সেটা করা হবে, তবে এটি করার জন্য পলিসি লেভেলে কথা হতে হবে। তিনি বলেন, ‘আমরা আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি, যারা সুপারিশ করেছেন, তাদের কথাও আমরা আমলে নিচ্ছি।’

রবিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোওয়ার হোসেন হাওলাদার বলেন, ‘পাবলিক হেলথ ইমারজেন্সি ঘোষণা করার মতো যদি অবস্থা হয়… এখনও আমি এটা মনে করি না। কারণ, ২০০০ সাল থেকে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ হচ্ছে। ডেঙ্গুর ম্যানেজমেন্টের একটা স্ট্যান্ডার্ড প্রটোকল আছে। এই প্রটোকল অনুসরণ করলে ডেঙ্গুতে ক্যাজুয়াল্টি কমানো সম্ভব। ডেঙ্গুতে সমস্যা হচ্ছে যখন হাসপাতালে রোগী আসেন, তখন শকড হয়ে তারা আসেন।’

তিনি আরও বলেন, ‘শকড রোগীকে ম্যানেজ করা কষ্ট হয়ে যায়। আমরা যেটা চেষ্টা করছি, সেটা হলো— পরিবার পর্যায়ে শকড পর্যন্ত যাতে না যায়। জ্বর হলে ট্রিটমেন্টের পর জ্বর ছেড়ে গেলে— তখন যেন দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জ্বর আসার সঙ্গে সঙ্গে ডেঙ্গু টেস্ট করা উচিত। যদি ডেঙ্গু না হয় তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আর যদি ডেঙ্গু পজিটিভ হয়, তাহলে জ্বর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোগীর একটা ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। সেই ম্যানেজমেন্ট হাসপাতালেও করা যায়, বাসায়ও করা যায়। এটার জন্য যে আমরা সবকিছু নিয়ন্ত্রণের বাইরে আছে, এমন কিছু আমি বলছি না। তারপরও আমরা অ্যানালাইসিস করে দেখবো।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম