ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, রোগী ভর্তির রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৩, ১৮:৪৮আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৮:৫১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ২৪২ জন।  এ বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা এটি। এ সময় ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৯ জন, ঢাকার বাইরে দুই জন।

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ২৩৯ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার তিন জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ছয় হাজার ৬৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ৮৩৯ জন। বাকি দুই হাজার ৮১৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৮৬২ জন।

/এসও/আরকে/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম