ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১৯:০৯আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৯:৩২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫৮৯ জন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন ১০ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৩ জনের। গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ছিল ২৮১, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে এক বছরে সর্বাধিক মৃত্যু। সেটিকে ছাড়িয়ে গেছে আজকের মৃত্যুর পরিসংখ্যান।

বৃহস্পতিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ হাজার ১০১ জন ঢাকার এবং ১ হাজার ৪৮৮ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ৬৫০ জন, বাকি ৪ হাজার ৫৬০ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম