দেশে বাড়ছে অসংক্রামক রোগী: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭

দেশে অসংক্রামক রোগে আক্রান্তের হার বাড়ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অসংক্রামক রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ২০২২ সালের জরিপের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে উচ্চ রক্তচাপের ব্যাপকতা ২৪ দশমিক ৬ এবং ডায়বেটিসের ব্যাপকতা ৮ দশমিক ৭ শতাংশ।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

জাহিদ মালেক বলেন, ‘বিশ্বায়নের যুগে বাংলাদেশে হৃদরোগ, লিভার, কিডনি, স্ট্রোক ইত্যাদি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর বহুবিধ কারণ রয়েছে। প্রথম কারণ খাদ্যাভ্যাস। এছাড়া দেশে বুদ্ধিভিত্তিক পেশার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মানুষের কায়িক পরিশ্রম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। উপরন্তু তামাক, বিড়ি, সিগারেটের ব্যবহার অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, যা উল্লিখিত রোগের অন্যতম কারণ। এ বিষয়ে গবেষণা চলমান রয়েছে।’

করোনার ব্যয় প্রকাশ সমীচীন হবে না

স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানান চীন, ভারত ও কোভ্যাক্স থেকে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মতামত এবং অর্থ বিভাগ, সিসিজিপি ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ভ্যাকসিন কেনা হয়েছে।  নন-ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনায় সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না।

উল্লেখ্য, করোনার টিকা ও এর চিকিৎসা ব্যয় সংক্রান্ত প্রশ্নে এর আগেও একই জবাব একাধিকবার দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশে এইডসে মারা গেছে ১৮২০ জন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে ৯ হাজার ৭০৮ জন এইডস রোগী রয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৭৫ জন এবং মারা গেছে এক হাজার ৮২০ জন।

৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়

সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রফতানি হয়ে থাকে। চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুন-আগস্ট পর্যন্ত দুই হাজার ২৪৪ কোটি ৪৫ লাখ ৫৮ টাকার ওষুধ রফতানি হয়েছে।’

তামাকে বছরে মৃত্যু এক লাখ ৬১ হাজার

বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চট্টগ্রামের সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তামাক ব্যবহার, ধূমপান ও পরোক্ষ ধূমপানের কারণে বাংলাদেশে বছরে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় আঞ্চলিক আফিসের ‘বাংলাদেশ ফ্যাক্টশিট ২০১৮’ তে  বলা হয়েছে— বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘তামাকজনিত কারণে মৃত্যুহার কমানোর জন্য তামাকের ব্যবহার কমিয়ে আনতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়,বিভাগ, অধিদফতর, দফতর, সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘তামাকের ব্যবহার কমানোর জন্য তামাকের ওপর উচ্চহারে করারোপ করা প্রয়োজন। এ লক্ষ্যে অর্থবছরের বাজেট পেশের পূর্বেই তামাকের ওপর উচ্চহারে করারোপ করা প্রয়োজন। এ লক্ষ্যে চলতি অর্থবছরের বাজেট পেশের পূর্বেই তামাকের ওপর কর বৃদ্ধির একটি প্রস্তাব সংবলিত ডিও লেটার অর্থমন্ত্রী বরাবর পাঠানো হয়েছিল।’

তিনি বলেন, ‘শিশু-কিশোর ও তরুণদের তামাকের নেশায় ধাবিত করতে বহুজাতিক তামাক কোম্পানিগুলো ই-সিগারেট পণ্য বাজারে এনেছে। ভারত, শ্রীলঙ্কাসহ ৩২টির বেশি দেশে ইতোমধ্যে এ পণ্য সম্পূর্ণ নিষিদ্ধি হয়েছে। আরও অনেক দেশে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। বাংলাদেশেও ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।’

বেসরকারি হাসপাতালে পরীক্ষার নামে রোগীদের হয়রানি করা হয়— এমন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি ক্লিনিকগুলোতে কোনও অনিয়ম দেখা গেলে আইন ও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবগুলো যথাযথভাবে নিয়ন্ত্রণে ‘স্বাস্থ্য ও সুরক্ষা আইন-২০২৩’ প্রণয়নের কাজ চলমান রয়েছে। আইনটি প্রণয়ন হলে বেসরকারি পর্যায়ে রোগ নির্ণয়সহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লক্ষ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লক্ষ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী
সকালের সতেজতা থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা, আজ কফি দিবস
সকালের সতেজতা থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা, আজ কফি দিবস
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী