রোগীরা যেন দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা পায়: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রোগীরা যাতে দেশে বসেই বিশ্বমানের চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে বিএসএমএমইউ হেপাটোলোজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত ‘নতুন বছরে আলোটুকু, ভালোটুকু দাও’ শীর্ষক পিঠা উৎসবে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই আমরা মানুষের সেবা করতে পারছি। সুপার স্পেশালাইজড হাসপাতালও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। তিনি চান রোগীদের যাতে বাইরে যেতে না হয়।

তিনি আরও বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে আমরা অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাজ করার সুযোগ সৃষ্টি করেছি। এখানে এ পর্যন্ত ২০ কিডনি প্রতিস্থাপন করেছি। এখানে কিডনি প্রতিস্থাপন করতে মাত্র ৩ লাখ টাকা খরচ হয়। দেশের বাইরে খরচ হয় ২০ লাখ টাকা। আমরা ইতোমধ্যে সফলভাবে লিভার প্রতিস্থাপন করতে পেরেছি। এখানে লিভার প্রতিস্থাপন করতে খরচ হয়েছে ২০ লাখ টাকা। ভারতে প্রতিস্থাপন করতে খরচ হয় এক কোটি টাকা। আমার সফলভাবে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে পেরেছি।

বাংলাদেশে ট্রান্সপ্লান্ট বা অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন করতে হবে জানিয়ে তিনি বলেন, আইনি জটিলতার কারণে আমাদের লোকজন ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ট্রান্সপ্লান্ট করে আসছে। অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করা হলে দেশের মানুষের চিকিৎসার ব্যয়ভার কমার পাশাপাশি চিকিৎসাসেবা সহজ হবে। আমাদের কাজের গতি বাড়ানোর জন্য দক্ষ জনবল দরকার।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেপাটোলোজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীল। বিশেষ অতিথি হিসেবে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভারতীয় হাইকমিশন, ঢাকার মৃণ্ময় চক্রবর্তী, অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন বক্তব্য দেন।

/এসও/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী