বিএসএমএমইউর সঙ্গে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সমঝোতা চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) সমঝোতা চুক্তি সই হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, সেবা ও গবেষণা বর্তমান প্রশাসনের সময়ে অনেক এগিয়েছে। আমরা গবেষণা বৃদ্ধির জন্য দেশি-বিদেশি বহু খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। এরই ধারাবাহিকতায় হেলথ ফর রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার লক্ষ্যে চুক্তি করছি আমরা। চুক্তির মাধ্যমে আমরা দেশের মানুষের রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

তিনি বলেন, ‘দেশের যেকোনও প্রতিষ্ঠানের অর্জনই দেশের অর্জন। তাই প্রতিষ্ঠানের অর্জনকে সারা দেশের অর্জন হিসেবে মূল্যায়ন করতে হবে। শিশু স্বাস্থ্যের জন্য চাইল্ড হেলথ ফর রিসার্চ ফাউন্ডেশন অনেক কাজ করছে। তাদের কাজের স্বীকৃতি বিশ্বব্যাপী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ঐক্যবদ্ধভাবে গবেষণা কাজ করলে এ দেশের মানুষের স্বাস্থ্যসেবার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি অণুজীববিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সমীর কুমার সাহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও ট্রানজিশন ইন্ডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের সদস্য ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্চয় কুমার দে, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন প্রমুখ।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম