আগুনে দগ্ধ চিকিৎসককে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮

প্রাক্তন স্বামীর দেওয়া আগুনে মারাত্মক দগ্ধ চিকিৎসক ডা. লতা আক্তারকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে তিনি চিকিৎসাধীন ডা. লতা আক্তারকে দেখতে যান এবং তার চিকিৎসার সর্বশেষ খোঁজ-খবর নেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসকরা লতার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানান। তার শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে বলেও জানান। পুরো ঘটনা শুনে এবং এর তীব্রতা অনুভব করে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন ডা. সামন্ত লাল সেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক, হৃদয়বিদারক ও দুঃখজনক। এমন ঘটনায় আসলে কেউই লাভবান হয় না, শুধু নিজেদেরই ক্ষতি। পেট্রোলে পুড়ে যাওয়া আমাদের এই চিকিৎসক রোগীর প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে সুস্থ করা বেশ কঠিন হয়ে গেছে। তবে তাকে সুস্থ করতে শেষ মুহুর্ত পর্যন্ত সব ধরনের চেষ্টাই অব্যাহত রাখতে হবে। আমরা সাধ্যের শেষ বিন্দু দিয়ে চাই সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।’

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নরসিংদী থেকে ডা. লতা আক্তার নামে একজন চিকিৎসক রোগী ভর্তি হন। তার বার্নের পরিমাণ বর্তমানে ৯০ শতাংশ। সাবেক স্বামী খলিলুর রহমান তার গায়ে আগুন দিয়েছে বলে রোগী জানিয়েছেন। তার ডায়িং ডিক্লারেশন নেওয়া হয়েছে। উক্ত নারী ডাক্তারের গায়ে আগুন দেওয়ার পর তার স্বামী নিজের গায়েও আগুন দেয় এবং গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চিকিৎসাধীন রোগীকে দেখার সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর আহমেদুল কবীর, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক রায়হানা আউয়ালসহ অন্যান্য চিকিৎসরা উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি