আন্দোলনে আহত সাত জনকে বিনামূল্যে চিকিৎসা দেবে তুরস্ক: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৪, ০৬:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আরও ২০-২৫ জন বিদেশে যাওয়ার পাইপলাইনে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। এর মধ্যে ৭ জনকে তুরস্কে পাঠানো হবে। তুরস্ক সরকার তাদের চিকিৎসা ব্যয় বহন করবে বলেও জানান উপদেষ্টা।

রবিবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আন্দোলনে আহত কাজল মিঞাকে বিদায় জানান। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে নেওয়া হচ্ছে।

কাজলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, কাজলকে থাইল্যান্ড পাঠাতে শুধু এয়ার অ্যাম্বুলেন্সের জন্যই ৬৪ লাখ টাকা খরচ হয়েছে। প্রাথমিকভাবে আমরা চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা দিয়েছি। বাকি আরও লাগলে আমরা দেখে-বুঝে পাঠাবো। 

এছাড়া আরও ২০-২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, তার মধ্যে ৭ জনকে পাঠানো হবে তুরস্কে। এদের মধ্যে তিন জন চোখে আঘাতপ্রাপ্ত এবং চার জন অর্থপেডিকসের রোগী। তুরস্ক সরকারের অঙ্গে আমাদের আলাপ চলছে। এই সাত জনের চিকিৎসার খরচ বহন করবে তুরস্ক, বাকি থাকা-খাওয়া নিজেদের বহন করতে হবে।

তিনি আরও বলেন, কাজলকে আমরা আজ পাঠালাম, তার স্ত্রীও সঙ্গে গেছেন। আরও একজন অপেক্ষা করছে যাওয়ার জন্য। তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। কাল অথবা পরশু আমরা তাকে পাঠাতে পারবো বলে আশা করছি। এখন পর্যন্ত আমরা পাঁচ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পেরেছি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আসলে এই চিকিৎসাগুলো আমাদের দেশে থাকলে কিন্তু তাদের বাইরে পাঠানোর প্রয়োজন হতো না। বিদেশ থেকে যে চিকিৎসকরা এসেছেন। তারা কিন্তু রোগীদের দেখে বলেছেন যে, এখানে চিকিৎসা হয়েছে তারা করলে তাই করতেন। যেখানে ঘাটতি আছে সেগুলো তারা নিজেরাই করবেন, এখানে আমরা হাত দেইনি। রোবোটিক ফিজিওথেরাপি দেওয়ার জন্য আমি বলেছি, কী যন্ত্র লাগবে আমাদের জানাতে। আমি যদি কারও কাছে বিনামূল্যে পাই, নিয়ে আসবো। যদি না হয় কিনে আনবো। এটা তো শুধু এখন না, ভবিষ্যতেও এক্সিডেন্টের রোগীদের জন্য লাগবে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান