করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ০০:৫৮আপডেট : ১৭ জুন ২০২৫, ০০:৫৮

করোনার বুস্টার ডোজ নিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (১৬ জুন) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন তিনি।

ঢাকার সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এসময় তার সঙ্গে আরও বুস্টার ডোজ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী, উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদ।

এই টিকাদান কার্যক্রম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই'র সার্বিক সহযোগিতায় এবং ঢাকার সিভিল সার্জন কার্যালয় তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।

টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান, ঢাকার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবীর, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

সিভিল সার্জন কার্যালয় জানায়, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ গ্রহণে উৎসাহিত করছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
ঢাকার লোডশেডিং বাড়িয়ে বিদ্যুৎ পুনর্বণ্টন, সংকট দ্রুত কমবে
ঢাকার লোডশেডিং বাড়িয়ে বিদ্যুৎ পুনর্বণ্টন, সংকট দ্রুত কমবে
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ