স্বাস্থ্য পরিচালকের নামে চাঁদা দাবি করলে পুলিশে দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৬:৫৬আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:৫৬

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। বদলির ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় প্রতারণার বিষয়ে সতর্ক করে চক্রকে ধরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ডা. এবিএম আবু হানিফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একটি প্রতারকচক্র স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের (প্রশাসন) নাম ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছে। এটি সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন ও প্রতারণামূলক কার্যক্রম।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘যে বা যারাই এ ধরনের ফোন পান, তাদের প্রতি অনুরোধ থাকবে— প্রতারক চক্রের নাম, মোবাইল নম্বর ও প্রাসঙ্গিক তথ্য চিহ্নিত করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করুন।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী