স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ১৬:৫৫আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬:৫৫

স্বতন্ত্র ইউনানি-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) প্রথম দিন ৬ ঘণ্টাব্যাপী স্বাস্থ্যশিক্ষা অধিদফতর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আজ স্বাস্থ্য অধিদফতরের প্রধান ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিচে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, গত ৩০ জুন স্বাস্থ্যশিক্ষা বিভাগ থেকে পাঠানো একটি চিঠি ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার স্বীকৃতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। চিঠিটি অবৈধ ও একতরফাভাবে শিক্ষার্থীদের পেশাগত ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে বলে তাদের অভিযোগ।

আন্দোলনকারীরা জানান, যতদিন না ৩০ জুনের অবৈধ চিঠি বাতিল এবং ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন’ প্রণয়ন করে একটি পূর্ণাঙ্গ ও সাংবিধানিক কাউন্সিল গঠন করা হচ্ছে, ততদিন তারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাবেন। কালক্ষেপণ করে আন্দোলন বানচালের চেষ্টা করা হলে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে সোমবার শিক্ষার্থীরা একই দাবিতে ছয় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে আলোচনার আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করেছিলেন তারা। কিন্তু আজ আবারও আন্দোলনে ফেরার কারণ জানতে চাইলে আন্দোলনকারীরা জানান, আমরা কোনও লিখিত প্রতিশ্রুতি পাইনি।

আন্দোলনকারীদের প্রধান দুটি দাবি হচ্ছে— বিতর্কিত ও ‘অবৈধ চিঠি’ অবিলম্বে বাতিল করতে হবে এবং  ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার জন্য পৃথক আইন (অর্ডিন্যান্স) প্রণয়ন করে একটি পূর্ণাঙ্গ, সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, তাদের এ ন্যায্য ও শান্তিপূর্ণ দাবি দীর্ঘসূত্রতার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা, কিংবা আন্দোলন বানচালের চেষ্টা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪৯ জন
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ১২১৮
সর্বশেষ খবর
ছয় বিদেশি নিয়ে জর্ডান গেলো পুলিশ ফুটবল দল
ছয় বিদেশি নিয়ে জর্ডান গেলো পুলিশ ফুটবল দল
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
একটি চক্র সু-কৌশলে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করতে সক্রিয়: প্রধানমন্ত্রী
একটি চক্র সু-কৌশলে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করতে সক্রিয়: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো