উত্তরায় বিমান দুর্ঘটনা

আহতদের চিকিৎসায় রাতে আসবে সিঙ্গাপুরের চিকিৎসক দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ১৭:৫৪আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭:৫৪

উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক দল আনা হচ্ছে। 

মঙ্গলবার (২২ জুলাই) রাতে তারা ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। 

এদিন দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হতাহতদের বিষয়ে হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুই জন নার্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সব প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ (মঙ্গলবার) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন—কতোজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

তিনি আরও জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শক্রমে যে কয়জনকে দরকার হয় সবাইকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, দুর্ঘটনার পরেই প্রধান উপদেষ্টার দফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদফতরের ডাক্তারদের সমন্বয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। মেডিক্যাল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজ-খবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন।

আবু জাফর বলেন, যেকোনও মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের ওপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদফতর সেই নির্দেশনা মতে সব প্রস্তুতি শেষ করে রেখেছে। 

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী