ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকাদান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ এপ্রিল ২০২৬, ১১:৪১ আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৯

দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে রাজধানী ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় ১২ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনা হবে। সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পিছিয়ে থাকা এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ কর্মসূচির বার্তা ছড়িয়ে দিতে সংবাদকর্মীদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এটি একটি জরুরি উদ্যোগ। সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষের সুবিধার কথা বিবেচনায় স্থায়ী কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

সন্তানের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনলে রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব নয়। একই সঙ্গে হার্ড ইমিউনিটি অর্জনের গুরুত্বও তুলে ধরেন তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

/এসএনএস/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন