হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুন ২০২৬, ১৮:০২আপডেট : ১৭ জুন ২০২৬, ২০:২০

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে এক হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিন জন সিলেট বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা যান। এর আগের দিনও হাম ও এর উপসর্গে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৬১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে একই সময়ে আরও ১১১ জনের শরীরে নতুন করে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৬৬ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৯৫ জনের শরীরে হামের উপসর্গ এবং ১০ হাজার ৬৩৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
আবার শুরু হচ্ছে হামের টিকা ক্যাম্পেইন
ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, নতুন ভর্তি ১২৩২
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার