২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৬, ২২:০৮ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২২:১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭০ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হামের উপসর্গে দেশে ৮৬১ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট শিশুর মৃত্যু ৯৬০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। মোট ১ হাজার ১৭০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৩০  হাজার ৪৫৭ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৬ জনের।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগ আমলের চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
হামে মৃত্যু থামছেই না, একদিনে আরও ৭ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা