২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৪৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০০ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু ১ হাজার ৪৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬১ জনের। মোট ১ হাজার ৩৪৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৪৯  হাজার ৫৪০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭৬ হাজার  ৪৮০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ জনের। 

/এএজে/আইএএম/
সম্পর্কিত
হাম: সিলেটে একদিনে ৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
সর্বশেষ খবর
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?