‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা অধিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৬, ২০:৪৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২০:৪৩

কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পিসিওএস, মাসিককালীন স্বাস্থ্য, বন্ধ্যাত্ব ও স্তন ক্যান্সার বিষয়ে সঠিক ধারণা এবং স্বাস্থ্যবিধি চর্চায় উৎসাহিত করতে ‘সুরক্ষিত স্বাস্থ্য, উচ্ছল তারুণ্য’ শীর্ষক সচেতনতামূলক আয়োজন করেছে পাওয়ার অব শি ট্রাস্ট। মঙ্গলবার (৬ অক্টোবর) সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে কিশোরীদের জন্য একটি প্যাড ব্যাংকও প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান। স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. গুলশান আরা, ডা. শারমিন আব্বাসী, ডা. হাসান শাহরিয়ার কল্লোল এবং সাইকোলজিস্ট তানিয়া সুভাষিতা।

অধ্যাপক ডা. গুলশান আরা বলেন, নারীর স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে বাংলাদেশে এখনও অনেক জায়গায় ঘাটতি রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আরও সচেতনতা তৈরি প্রয়োজন। তার মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, গ্রামের বিভিন্ন মাদ্রাসায় অনেক কিশোরী মাসিকের সময় প্যাডের পরিবর্তে কাপড় ব্যবহার করে। কাপড় ব্যবহারের ক্ষেত্রে তা সঠিকভাবে পরিষ্কার, শুকানো ও সংরক্ষণের বিষয়েও স্বাস্থ্যবিধির জ্ঞান দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, শুধু প্যাড সরবরাহ করাই যথেষ্ট নয়; প্যাড ব্যাংকের পাশাপাশি নিয়মিত মনিটরিং ও পরবর্তী কার্যক্রম নিশ্চিত করা জরুরি।

ডা. শারমিন আব্বাসী বলেন, পিসিওএস শুধু ডিম্বাশয়-সংক্রান্ত সমস্যা নয়; এটি শরীরের হরমোন ও বিপাকীয় ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত একটি জটিলতা। অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তপাত বা তীব্র ব্যথা, হঠাৎ ওজন বেড়ে যাওয়া, মুখে অবাঞ্ছিত লোম, ব্রণ ও অতিরিক্ত চুল পড়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না নেওয়ার পরামর্শও দেন।

ডা. হাসান শাহরিয়ার কল্লোল স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে সচেতনতা ও প্রয়োজনীয় স্ক্রিনিং নিয়ে আলোচনা করেন। স্তনে অস্বাভাবিক পরিবর্তন বা সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

তানিয়া সুভাষিতা কিশোরী ও নারীর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য নিয়ে ভয়, সংকোচ ও সামাজিক চাপের কারণে অনেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন না উল্লেখ করে পরিবার ও সমাজকে আরও সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আলোচনা পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা পিসিওএস, মাসিককালীন স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, স্তন ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করেন।

পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, ‘নারীর স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া কোনো বিলাসিতা নয়, এটা তার অধিকার। স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান যদি ছোটবেলা থেকেই দেওয়া যায়, তাহলে একজন কিশোরী নিজের শরীরের পরিবর্তনকে ভয় না পেয়ে বুঝতে শিখবে এবং প্রয়োজন হলে সাহায্য চাইতে শিখবে।’

তিনি বলেন, ‘শহর থেকে প্রত্যন্ত এলাকা; দেশের প্রতিটি নারী ও পরিবার যেন জানতে পারে, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া কোনো বিলাসিতা নয়, এটি তার অধিকার।’

২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য সচেতনতা ও টেকসই নেটওয়ার্কিং নিয়ে কাজ করছে পাওয়ার অব শি ট্রাস্ট। ২০২০ সাল থেকে নিয়মিত আয়োজন করা হচ্ছে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন, যেখানে নারী উদ্যোক্তাদের জন্য প্রদর্শনী, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ ও মেন্টরশিপের পাশাপাশি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য নিয়েও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

/ইউএস/
সম্পর্কিত
‘তদবিরবাজ’ ঠেকাতে কঠোর হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা
আদালত থেকে আসামির পলায়ন: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
সর্বশেষ খবর
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো এবি পার্টির নেতার বাড়ির সীমানা প্রাচীর
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো এবি পার্টির নেতার বাড়ির সীমানা প্রাচীর
অর্থনীতি চাঙ্গা, তবুও কেন দরপতন ভারতের শেয়ারবাজারে
অর্থনীতি চাঙ্গা, তবুও কেন দরপতন ভারতের শেয়ারবাজারে
কর অঞ্চল-রংপুরে ৩৬ জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৫ জেলার প্রার্থীরা
কর অঞ্চল-রংপুরে ৩৬ জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৫ জেলার প্রার্থীরা
সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী
সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক