হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ অক্টোবর ২০২৬, ১৬:৪৯ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৬:৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২১ জন।

রবিবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৬৯ জন। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫২ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জনের।

/এএজে/এম/
সম্পর্কিত
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
একদিনে হাম ও ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
‘নীরব মহামারি’ মানসিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র কেউ জানে না
সর্বশেষ খবর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ