একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৬, ১৮:৫৭ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৮:৫৭

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১০১ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২০৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ জনের। মোট ১ হাজার ১০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৮৫ হাজার ১১০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২১২ জনের।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ: ডিএমপি
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি
আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি
যুক্তরাষ্ট্রের অদ্ভুত এক পর্যটনস্থল, যেখানে নাগরদোলা থাকলেও চড়ার সুযোগ নেই
যুক্তরাষ্ট্রের অদ্ভুত এক পর্যটনস্থল, যেখানে নাগরদোলা থাকলেও চড়ার সুযোগ নেই
১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী সংখ্যা ২০ ছাড়ালো
১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী সংখ্যা ২০ ছাড়ালো
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান