সস্ত্রীক করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অন্যতম উদ্ভাবক ড. ফিরোজ

নোবিপ্রবি প্রতিনিধি
০৫ জুন ২০২০, ০০:২৫আপডেট : ০৫ জুন ২০২০, ০০:৩৫

ড. ফিরোজ আহমেদ ও তার স্ত্রী  ডা. সামিনা সুলতানা সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের র‍্যাপিড টেস্টিং কিট উদ্ভাবক দলের অন্যতম সদস্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ। বৃহস্পতিবার (৪ জুন) ড. ফিরোজ আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. ফিরোজ আহমেদ বলেন, করোনা উপসর্গ দেখা দিলে ২৬ মে গণস্বাস্থ্যের র‍্যাপিড টেস্টিং কিটে নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরবর্তী সময়ে পিসিআর ল্যাবের পরীক্ষাতেও আমি ও আমার স্ত্রী একই ফলাফল পাই।
ড. ফিরোজ আহমেদ বলেন, শারীরিক এবং মানসিকভাবে আমি ও আমার স্ত্রী শক্ত আছি। জটিল কোনও উপসর্গ নেই এখনও। হালকা জ্বর ও ডায়রিয়া আছে। তবে কাশি নেই।
উল্লেখ্য, ড. বিজন শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ র‍্যাপিড টেস্টিং কিট উদ্ভাবন কাজের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন ড. ফিরোজ আহমেদ। তিনি নোবিপ্রবির মালেক উকিল হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ গ্রাজুয়েট মাইক্রোবায়োলজি সোসাইটির সভাপতি হিসেবেও কাজ করছেন তিনি। ড. ফিরোজ আহমেদের স্ত্রী ডা. সামিনা সুলতানা একজন বিশেষজ্ঞ গাইনি ডাক্তার।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম