বেড়েছে শনাক্ত ও মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৩

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হওয়া রোগী, মৃত্যু এবং শনাক্তের হার সবই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন, যা গতকালের চেয়ে ৬ জন বেশি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩১০ জন, যা গতকাল (২৭ সেপ্টেম্বর) ছিল এক হাজার ২১২ জন।

২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার চার দশমিক ৪৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল চার দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হওয়া এক হাজার ৩১০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন আর মারা গেলেন ২৭ হাজার ৪৭০ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯৫ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৫০৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ১৮৬টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৩২ হাজার ৪৯০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৪৩ হাজার ৬৩৩টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৬ দশমিক ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ১৪ জন।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৩৫ জন আর নারী ৯ হাজার ৮৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।

মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৩ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের আছেন পাঁচ জন করে, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন দুই জন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন আর নারী বেসরকারি হাসপাতালে চার জন।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি