শনাক্ত এবং মৃত্যু কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭:৫৫

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু, শনাক্ত এবং সংক্রমণের হার কমেছে। এ সময়ে মারা গেছেন দুই জন। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। গতকাল তিন জনের মৃত্যু ও ২৩৯ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ১৫ শতাংশ। গতকাল রোগী শনাক্তের হার ছিল এক দশমিক ৪১ শতাংশ।

শনিবার (২৭ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নতুন ১৫৫ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন। আর দুই জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৮ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন সুস্থ হলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ১৪২টি আর পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৬২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ ৩২ হাজার ২৪৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৪৯ হাজার ৬০৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ লাখ ৮২ হাজার ৬৩৮টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের মধ্যে পুরুষ একজন আর নারী একজন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯০১ জন আর নারী ১০ হাজার ৭৪ জন। তাদের একজন ৩১ থেকে ৪০ বছরের আর আরেকজন ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে। তারা দুই জনই ঢাকা বিভাগের। তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। 

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি