ওমিক্রনে কাপড়ের চেয়ে মেডিক্যাল মাস্কে সুরক্ষা বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৯

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে কাপড়ের মাস্কের চেয়ে মেডিক্যাল গ্রেডের মাস্ক ব্যবহার বেশি সুরক্ষা দেয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (২৬ ডিসেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, করোনা প্রতিরোধে আগে যেসব প্রতিরোধ ব্যবস্থা ছিল সেগুলোই থাকবে। আর কাপড়ের মাস্কের চেয়ে মেডিক্যাল গ্রেডের মাস্ক ব্যবহার করলে ওমিক্রন থেকে বেশি সুরক্ষা পাওয়া যায়। সামাজিক দূরত্ব বজায় রাখলে, খোলামেলা আবহাওয়ায় থাকলে এবং বারবার হাত ধুতে পারলে আমরা অনেক বেশি ট্রান্সমিশন রোধ করতে পারবো।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, আগের ভ্যারিয়েন্টগুলো থেকে ওমিক্রনে আক্রান্ত অনেক বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এমন তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকায় যেসব কেইস পাওয়া গেছে তাতে হাসপাতালে ভর্তি ও সংকটাপন্ন হয়ে আইসিইউতে থাকা—এমন পরিস্থিতি দেখা যায়নি।

যদি কেউ আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে থাকেন এবং পরবর্তী সময়ে ভ্যাকসিন নেন তাহলে তাদের সংক্রমণের শঙ্কা কম। তবে যেহেতু এটি দ্রুত ছাড়ায়—তাই আমরা যদি অসংখ্য রোগী পাই, সে ক্ষেত্রে অন্য রোগের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাজ্যে প্রতিদিন লাখ ছাড়াচ্ছে সংক্রমণের হার। সে জন্য তারা বুস্টার ডোজের মাধ্যমে সংক্রমণের হার কমানো যায় কিনা সে চেষ্টা করে যাচ্ছেন—বলেন ডা. রোবেদ আমিন।

/জেএ/এমএস/
সম্পর্কিত
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ওমিক্রনের নতুন ধরন শনাক্ত
দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত, দ্রুত ছড়ায় সংক্রমণ
আবারও ওমিক্রন, কী বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী