জানুয়ারিতে মৃত ৩২২ জনের মধ্যে টিকা নেননি ২৩৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮

দেশে ওমিক্রনের দাপটে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। জানুয়ারিতে দেশে করোনায় মারা গেছেন মোট ৩২২ জন। এদের মধ্যে ২৩৪ জনই টিকা নেননি। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মাসভিত্তিক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২২ জন। তাদের মধ্যে করোনার টিকা নিয়েছেন মাত্র ৮৮ জন। বাকি ২৩৪ জনই টিকা নেননি।

অধিদফতরের হিসাব বলছে, মারা যাওয়া ৩২২ জনের মধ্যে টিকা নেননি ২৩৪ জন, শতকরা হিসাবে যা ৭২ দশমিক ৭ শতাংশ। আর টিকা নিয়েছেন ৮৮ জন, শতকরা হিসাবে ২৭ দশমিক ৩ শতাংশ।

জানুয়ারিতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যে ৮৮ জন টিকা নিয়েছিলেন, তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৮ জন। বুস্টার ডোজ নিয়েছিলেন দুই জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের