শনাক্ত ২৭ জন, টানা ৫ দিন মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১৬:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৯:৩১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় নতুন শনাক্ত কিছুটা বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও। তবে আগের দিনের মতো মৃত্যুহীন রয়েছে দেশ।

সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও  ২৭ জন। আগের দিন (২৪ এপ্রিল) শনাক্ত হয়েছে ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৩ শতাংশ। রবিবার শূন্য দশমিক ৪১ শতাংশের কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। দেশে এ নিয়ে টানা পাঁচ দিন করোনায় কারও মৃত্যু নেই।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, নতুন শনাক্ত হওয়া ২৭ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৯ হাজার ১২৭ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন  ২৯৯ জন। তাদের নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট  ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৩৪৮টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৫১টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ১৯৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৪৩ হাজার ৮০৯টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ২৪ হাজার ৩৮৬টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি