দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে শনাক্ত হয়েছেন ৯৩ জন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শনাক্ত ছিল ১৭০ জন। দেশে করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন।
শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ২৭৩ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭৫০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭৬৩টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ৩৭ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।








