‘প্রশাসন আর মানুষের মাঝে এখন কোনও দেয়াল নেই’

শফিকুল ইসলাম
১৭ জুন ২০২১, ১৮:৪৪আপডেট : ১৭ জুন ২০২১, ২০:৪৬

‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রের উপযোগী পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌম প্রশাসনযন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশাসন আর মানুষের মাঝে কোনও দেয়াল নেই। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন। কারণ, শুরুতে আমাদের প্রশাসন এমন ছিল না।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা।

মোশাররফ হোসাইন বলেন, ‘জনপ্রশাসন এখন গণমানুষের সঙ্গে মিলেমিশে কাজ করছে। এমনটা অতীতে ছিল না। অতীতে সরকারের প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিস্তর ফারাক ছিল। এখন তা নেই। এটি ৫০ বছরের অর্জন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা এখন গণমানুষের সঙ্গে মিলেমিশে কাজ করছেন।’

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক এই সচিব বলেন, ‘সরকারের প্রশাসনযন্ত্র ৫০ বছরে দেশের জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে, যা আগে কল্পনারও বাইরে ছিল। সেখানে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা কাজ করছেন। এই ৫০ বছরে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের এক ধরনের ইতিবাচক নেটওয়ার্ক গড়ে উঠেছে। আমরা দেখি যেকোনও দুর্যোগ মোকাবিলায় সরকারের বর্তমান প্রশাসন, মিডিয়া, সাধারণ মানুষ, সিভিল সোসাইটি ও জনপ্রতিনিধিরা একসঙ্গে মিলে কাজ করেন।’

মোশাররাফ হোসাইন উল্লেখ করেন, ‘রাষ্ট্র পরিচালনায় অংশীজনদের সঙ্গে প্রশাসনের অথবা প্রশাসনের সঙ্গে অংশীজনদের মতপার্থক্য থাকবে। এরমধ্যেই সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।’

মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার ভিশন সফল করতে প্রশাসনকে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে।’

এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে—প্রশাসনে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে; আমাদের উদ্ভাবনী শক্তি বাড়াতে হবে;  বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে; নাগরিক অধিকার ও মর্যদা সমুন্নত রাখার ক্ষেত্রে আরও সচেষ্ট হতে হবে।  

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু