
কার্ড ডিভিশনে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। পদগুলো হচ্ছে, ট্রেইনি সেলস এক্সিকিউটিভ (চুক্তিভিত্তিক), ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ (চুক্তিভিত্তিক), সিনিয়র সেলস এক্সিকিউটিভ (চুক্তিভিত্তিক), সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজার কার্ড অ্যান্ড সেলস।
যোগ্যতা:
ট্রেইনি সেলস এক্সিকিউটিভ(চুক্তিভিত্তিক) পদে আবেদন করার জন্য ন্যুনতম স্নতক থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। বয়স ৩০ বছরের কম হতে হবে।
ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ(চুক্তিভিত্তিক) পদে আবেদন করতে হলে ন্যুনতম স্নাতক থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সিনিয়র সেলস এক্সিকিউটিভ (চুক্তিভিত্তিক) পদে আবেদন করতে হলে ন্যুনতম স্নাতক থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ অফিসার(কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবস্থাপনা, টেকনিক্যাল, এমআইএস, রিপোর্টিং, প্রজেক্ট ওয়ার্ক) পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে ন্যুনতম স্নাতক থাকতে হবে। ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে অন্তত দুই বছর অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয়। ৩১ জুলাই মোতাবেক বয়স হতে হবে অনুর্ধ্ব ৩৬ বছর।
ম্যানেজার কার্ড সেলস (সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ অফিসার/সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) পদে আবেদন করতে হলে যে কোনও বিষয়ে ন্যুনতম স্নাতকোত্তর অথবা এমবিএ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনও ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। ৩-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩১ জুলাই মোতাবেক বয়স অনুর্ধ্ব ৩৮ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের ছবিসহ রিজিউমে ও কভার লেটার নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা
Head of HR, Standard Bank Ltd, Metropolitan Chamber Building (3rd Floor), 122-124 Motijheel CA, Dhaka 1000
আবেদনের শেষ তারিখ
১৮ আগস্ট, ২০১৬
বিস্তারিত

সূত্র: বিডিজবস ডট কম











