আইইউবি-তে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

চাকরি ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ১৯:১১আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৯:১১

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে ক্যারিয়ার বিষয়ক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়টি থেকে সদ্য পাশকৃত গ্র্যাজুয়েটদের নিয়ে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

"গেট এমপ্লয়েড-মেক ইউরসেলফ জব রেডি"  শীর্ষক এ ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেব বক্তব্য দেন আইইউবি'র ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান।

দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭ বছর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি প্রতিযোগিতার বিশ্বে একজন চাকরি প্রত্যাশীকে কীভাবে প্রস্তুত করতে হবে, কী কী দক্ষতা অর্জন করতে হবে এবং কীভাবে নিজেকে  চাকরিদাতাদের সামনে উপস্থাপন করতে হবে সে বিষয়ে আলোকপাত করেন।

বাস্তবমুখী জ্ঞানার্জনের পাশাপাশি শক্তিশালী নেটওয়ার্ক ও যোগাযোগ দক্ষতা, একজন চাকরিপ্রার্থীকে একধাপ এগিয়ে রাখে বলেও মন্তব্য করেন তিনি।

চাকরি পাওয়ার পর নিজ প্রতিষ্ঠানের জন্য  শতভাগ বিলিয়ে দেওয়া, সততা ও নিষ্ঠার সাথে কাজ করা, ইতিবাচক মনোভাব, সহকর্মীদের প্রতি যথাযথ সম্মান ও টিমে কাজ করার মনোভাব রেখে কাজ করার প্রতিও সবাইকে আহবান করেন মোহাম্মদ নাইমুজ্জামান।

৩০ জনের বেশি গ্র্যাজুয়েট এ আলোচনায় অংশগ্রহণ করেন। প্রশ্ন-উত্তর পর্বে তিনি চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিজিপি'র ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজ। এসময় সিজিপি'র সহকারী পরিচালক শারমিন ইসলাম  উপস্থিত ছিলেন।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
০৭:৩১ এএম
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
০৭:৩০ এএম
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
০৭:১৫ এএম
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
০৬:২০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল