বিভিন্ন পদে জনবল নিচ্ছে সেনা ও নৌবাহিনী

চাকরি ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। দু'টি প্রতিষ্ঠানই আলাদাভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগ দেবে সেনাবাহিনী। আবেদন গ্রহণের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, ২০২১। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান পাস। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সেনাবাহিনী আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেবে। আবেদন করতে পারবেন ২০২১ সালের এইচএসসি/ 'এ' লেভেল পরীক্ষার্থীরাও। আবেদনের শেষ তারিখ ৯ অক্টোবর, ২০২১। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

অপরদিকে, নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি ২০২২ ব্যাচে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। পদগুলোতে আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এখানে ক্লিক করলে

নৌবাহিনীর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আবেদনপত্র গ্রহণ চলছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ২০২২-বি অফিসার ক্যাডেট ব্যাচে সাব লেফট্যানেন্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি/সমমান পাস। এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
০৭:৪১ পিএম
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
০৭:৩৪ পিএম
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
০৭:৩১ পিএম
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
০৭:৩০ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ