জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি জুনিয়র অফিসার/ অফিসার পদে নিয়োগ দেবে। আগ্রহীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র অফিসার/ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা:
১. স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর পাস।
২. ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
৩. ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।












