নতুন নীতিমালায় পুলিশে নিয়োগ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৫

নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল নিয়োগের ফলে মেধা ও শারীরিক সক্ষমতার ক্ষেত্রে যোগ্যতর লোক আসবে বলে মনে করেন পুলিশ মহা-পরিদর্শক ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ এবং উন্নত দেশের নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পুলিশের নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলে পুলিশে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের এক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে বর্তমান আইজিপি ‘ব্রেইন চাইল্ড’ উল্লেখ করে বলেন, এর ফলে আমরা শারীরিকভাবে অধিক সক্ষম, যোগ্য ও সৎ পুলিশ সদস্যের উন্নত সেবা পাবো। 

নতুন নিয়োগ নীতিমালা অনুমোদন করায় স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা নতুন সেবার দ্বার উন্মোচন করলেন। এর ফলে দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবেন। 

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর প্রজ্ঞাময় নেতৃত্ব, দুর্দান্ত সাহসের ফলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। উনার দিক-নির্দেশনায় আমরা ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে কাজ করছি। আমরা বাংলাদেশ পুলিশের উন্নয়নে বিশ বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি। 

তিনি আশা প্রকাশ করে বলেন, টেলিটকের সঙ্গে পুলিশের যে নবযাত্রার সূচনা হলো, আগামীতে অন্যান্য ক্ষেত্রে এ সহযোগিতা আরও বাড়বে। 

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ পুলিশ প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের স্বাক্ষর বহন করে চলেছে। 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ বিগত এক দশকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক উন্নতি সাধন করেছে। বর্তমান আইজিপির নেতৃত্বে তা সর্বোত্তম অবস্থায় রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনেও পুলিশের প্রভূত ভূমিকা থাকবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই বলে তিনি উল্লেখ করেন। 

তিনি বলেন, পুলিশে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ও টেলিটকের মধ্যে এ চুক্তি ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে। 

স্বাগত বক্তব্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দীন বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। পুলিশে বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনের উপস্থিতিতে চুক্তিতে বাংলাদেশ পুলিশের ডিআইজি (এইচআরএম) আবু হাসান মোহাম্মদ তারিক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন। 

/আরটি/এনএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
০৮:০১ এএম
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
০৮:০০ এএম
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
০৭:৩১ এএম
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
০৭:৩০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল