পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থগিত নিয়োগ পরীক্ষা ২৪ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির স্থগিত নিয়োগ পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আইএমইডি’র আওতায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদের চলতি বছরের ১২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার প্রকোপে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বৈধ প্রার্থীদের তালিকা আইএমইডি’র ওয়েবসাইটে (www.imed.gov.bd) দেওয়া আছে এবং তাদের বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল বৈধ প্রার্থী যথাসময়ে প্রবেশপত্র পাননি তাদের জন্য আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (ভবন-১১, কক্ষ নং-১০, পরিকল্পনা কমিশন চত্বর, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭) থেকে ডুপ্লিকেট প্রবেশ পত্র ইস্যু করা হবে। ডুপ্লিকেট প্রবেশ পত্রের জন্য প্রার্থীকে অবশ্যই আবেদন ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত ২ কপি ছবি সাথে আনতে হবে। প্রার্থীকে অবশ্যই মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

/ইএইচএস/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
০৭:২৩ পিএম
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
০৭:২২ পিএম
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
০৭:১৩ পিএম
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
০৭:০৯ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ