কোরিয়া এক্সিম ব্যাংক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা অফিসে সমন্বয় ও প্রশাসনিক কর্মকর্তা পদে লোকবল নেবে। পদটিতে আবেদন করা যাবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।
পদের নাম: সমন্বয় ও প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: ৮৫০ ইউএস ডলার বা প্রায় ৭২,২২৫ টাকা (১ ডলার = ৭৫ টাকা হিসেবে)
যেসব যোগ্যতা লাগবে
১. স্বনামধন্য কোনও প্রতিষ্ঠান থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
২. উন্নয়ন সহযোগী/দাতা সংস্থা, আন্তর্জাতিক এনজিও, দূতাবাস বা স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
৩. বাংলায় ও ইংরেজিতে উচ্চ স্তরের দক্ষতা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।












