বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের (বিকেএসপি) আওতাধীন "তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান" কর্মসূচীর আওতায় জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: কোচ
পদসংখ্যা: ০৭ (আর্চারি-১, হকি-০১, কারাতে-০১, টেবিল টেনিস-০১, স্কোয়াশ-০১, বক্সিং-০১, উশু-০১)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: ৩৫,০০০ টাকা
যেসব যোগ্যতা লাগবে: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে।
যাদের জন্য ডিপ্লোমার প্রয়োজন নেই-
* জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনও খেলোয়াড়
* জাতীয় দলের প্রশিক্ষক
* স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত।
* কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে ৫ বছরের অভিজ্ঞততা সম্পন্ন
* আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত
* আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোনও কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদপত্র পাঠাতে হবে। আবেদন ফরম bksp.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
সূত্র: কালের কন্ঠ, ১২ নভেম্বর












