চাকরি প্রার্থীদের সতর্ক করে খাদ্য অধিদফতরের জরুরি বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
১৩ নভেম্বর ২০২১, ১৩:৩৭আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৩:৩৭

চাকরি প্রার্থীদের সতর্ক করে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে খাদ্য অধিদফতর। বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক (গ্রেড-১) শেখ মুজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে এমসিকিউ/লিখিত পরীক্ষা গ্রহণ চলমান রয়েছে। পাশাপাশি নিয়োগ বিধি আনুযায়ী বিভিন্ন সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপে দালাল বা প্রতারক শ্রেণি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফরের নিয়োগ সংক্রান্ত কাজে জড়িত কর্মকর্তাদের সঙ্গে পরিচয় আছে বা যোগসাজশ স্থাপন করে দিবেন - এমন প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের নিকট হতে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের চেষ্টা করে থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে , প্রধানমন্ত্রী, খাদ্য মন্ত্রী ও  সচিব এবং খাদ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট ঘোষণা ও অঙ্গীকার মোতাবেক খাদ্য অধিদফতরের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতপূর্বক চলমান রয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, নিশ্চিত হবে যোগ্য ব্যক্তির নিয়োগ অধিকার’ - এই মূলমন্ত্রকে ধারণ করে খাদ্য অধিদফতরের কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য অধিদফরাধীন নন-গেজেটেড কর্মচারী নিয়োগের বিষয়ে কোন দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এই বিজ্ঞপ্তির ব্যত্যয় করে কোনো ব্যক্তি দালাল বা প্রতারক চক্রের সাথে নিয়োগ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেন কিংবা প্রতারণা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। এছাড়া খাদ্য অধিদফরের কোন কর্মকর্তা/কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক কর্মকাণ্ড/আর্থিক অনিয়মে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
০৪:১০ এএম
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
০৩:৪৬ এএম
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
০৩:১৬ এএম
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
০২:৫৩ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল