অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৫ ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৩ জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৫
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। সাঁটলিপি লেখায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০১
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: নোটিশ সার্ভার
পদসংখ্যা: ০২
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ০১
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২১ এ ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
যেসব জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://tax5.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।












