পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ রাবার বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা
পদসংখ্যা: ০১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক পাস।
পদের নাম: ভাণ্ডার কর্মকর্তা
পদসংখ্যা: ০১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক পাস।
পদের নাম: ল্যাবরেটরি এসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০২টি
বেতন: ৯৭০০-২৩৪৯০
যোগ্যতা: রসায়ন বিদ্যা, জৈব রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান বা কৃষি বিজ্ঞানসহ বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ১০
বেতন ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে কমপক্ষে বাংলায় ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ হতে হবে।
পদের নাম: আমিন/সার্ভেয়ার
পদসংখ্যা: ০১টি
বেতন ১০,২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ।
পদের নাম: গাড়ী চালক
পদসংখ্যা: ০৭টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস। ড্রাইভিং লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://brb.teletalk.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে












