ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান দুইটি পদে মোট ২৮৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো অফিসার (জেনারেল) ও সিনিয়র অফিসার (জেনারেল)। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র অফিসার (জেনারেল)
পদসংখ্যা: ১০৬৯ (সোনালী ব্যাংকে ১৪৩ জন, জনতা ব্যাংকে ১৯৭ জন, রূপালী ব্যাংকে ৬৮ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭ জন)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি ।
আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি ২০২২
পদের নাম: অফিসার (জেনারেল)
পদসংখ্যা: ১৭৬৩ (সোনালী ব্যাংকে ২২৭ জন, জনতা ব্যাংকে ১১৬২ জন, রূপালী ব্যাংকে ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৭৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৫ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৩ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২ জন)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২২
বিস্তারিত দেখুন এখানে












