বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন একটি প্রকল্পে জনবল নেবে। আগ্রহীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২টি
চাকরির ধরন: অস্থায়ী
বয়সসীমা: ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮ বছর এবং ৩১ মার্চ, ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন।
বেতন: ১৭,৩৪৫ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://www.bsbk.gov.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, বিআরসিপি-১ প্রকল্প, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, টিসিবি ভবন (১৩ তলা), কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
আবেদন ফি: ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন্












