বাংলাদেশ পুলিশ বাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে ৩ হাজার ৪০০ জন পুরুষ এবং ৬০০ জন নারী। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বয়সসীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা
** সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
** ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
** নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
** ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
** পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।
** মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।











