সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির আওতায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটে প্রকল্প মেয়াদের জন্য লোকবল নেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।
পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৭
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১৪
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৪
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৪
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (মেজর কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন) বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিএসই) (আইসিটি)
পদসংখ্যা: ১
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
পদের নাম: সহকারী প্রকৌশলী (মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল)
পদসংখ্যা: ২
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা ও অভিজ্ঞতা: মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ডিগ্রি।
পদের নাম: সহকারী প্রকৌশলী (স্থাপত্য)
পদসংখ্যা: ১
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা: আর্কিটেকচারে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
পদের নাম: নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন: গ্রেড- ৯ অনুযায়ী
যোগ্যতা: হিসাববিজ্ঞান অথবা ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
আবেদন ফি: ১০০০ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ফরম ডাউনলোড দিতে এখানে ক্লিক করুন।












