বিদ্যুৎ বিভাগের আওতাধীন ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা)’ অধীন সহকারী পরিচালক পদে লোকবল নেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী পরিচালক (জ্বালানি দক্ষতা)
পদসংখ্যা: ০১টি
বয়সসীমা: ১৩ মার্চ ২০২২ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: তড়িৎ/যান্ত্রিক/কেমিক্যাল প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে http://sreda.gov.bd ওয়েবসাইটে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), বিদ্যুৎ বিভাগ, আইইবি ভবন (১১ তলা) রমনা, ঢাকা।
আবেদন ফি: ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।












