৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডারে আরও ৩৪৪ জনকে নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১৬:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৪:৩৫

৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে ৩৪৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৯ মার্চ) এ ফল প্রকাশ করে পিএসসি।  

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম ও ১১তম গ্রেড) পদে সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। এতে নন-ক্যাডার পদে ১০ম গ্রেডের ৩২০টি ও ১১তম গ্রেডের ২৪টি পদে নিয়োগের জন্য কমিশন মোট ৩৪৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছে।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এর মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন। এ পর্যন্ত নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে ১ হাজার ৭৬৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে ১ হাজার ৫২২ জন এবং দ্বিতীয় শ্রেণির (১১তম গ্রেড) পদে ২৪ জনসহ সর্বমোট ৩ হাজার ৩০৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।

সুপারিশ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর (http://bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএমএ/আইএ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
০৭:৩৪ পিএম
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
০৭:৩১ পিএম
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
০৭:৩০ পিএম
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
০৭:২৯ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ