বাংলাদেশ শিল্পকলা একাডেমি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট সাত পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ২৬ জুলাই বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্যালিগ্রাফিস্ট
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
যোগ্যতা হস্তশিল্পীলিপিকার/হস্তলিখন ও নকশা অঙ্কন কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসহ চারুকলায় স্নাতক ডিগ্রি।
পদের নাম: মাইক্রোফোন অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
যোগ্যতা: ইলেকট্রনিকসে ডিপ্লোমাসহ মাইক্রোফেন অপারেটর হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: ডিমার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
যোগ্যতা: ইলেকট্রনিকসে ডিপ্লোমাসহ ডিমার অপারেটর হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ। সাঁটলিপিতে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: স্নাতক ডিগ্রি
পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: বিদ্যুৎ বিষয়ে কারিগরি সার্টিফিকেটসহ এসএসসি পাস।
পদের নাম: সহকারী পেইন্টার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
গ্রেড: ১৯
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পেইন্টিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২২ সালের ৬ জুলাই ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bsa.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।












